রাজধানীর হাতিরঝিল থানার ফুলন পুরা বাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল জানান, আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামের একজনও গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।
তিনি বলেন, কে বা কারা গুলি করেছে সেটি বলতে পারছি না। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকায়। আর গুলিবিদ্ধ শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুডা থানার কাচিকাটা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিলের উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন তারা।
হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে বৃদ্ধ ও কিশোর গুলিবিদ্ধ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:35 pm