জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য ফাঁস ঠেকাতে টিম গঠন করবে নির্বাচন কমিশন (ইসি)। এই টিম যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন করবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
তিনি বলেন, জনবলের অভাবে চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানে যাচাই করা সম্ভব হচ্ছে না। একটি টিম গঠন করা হবে, যেকোনো সময় তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ওই টিম যে তথ্য চাইবে তা দিতে হবে। কোনো সমস্যা না থাকলে তো ভালো। আর সমস্যা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাদের শোকজ করা হয়েছে। শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কী না।
ইসি সচিব আখতার আহমেদ এর আগে বলেছেন, ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির তথ্য যাচাই করে। বেশকিছু প্রতিষ্ঠান থেকে আবার অন্য প্রতিষ্ঠানে সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতোটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা, তা পর্যালোচনা করা হবে। যে প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে সেগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস।
এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে টিম গঠন করবে ইসি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:34 pm