ধোঁয়ায় ঢেকে যায় ভোরের আকাশ
গাজার শিশুরা জাগে বোমার শব্দে—
তাদের হাতে নেই খেলনা
আছে কেবল ইট-পাথরের যুদ্ধ।
একটা মা উঁকি দেয় ধ্বংসস্তূপে
চোখে তার প্রশ্ন—পৃথিবী কোথায়?
নীরব গলিতে রক্তের ছাপ
আর খোলা আকাশে ড্রোনের ছায়া।
তবুও তারা হাঁটে,
হাঁটে চোখে আগুন নিয়ে—
একটা দেশ, একটা পতাকা
একটুখানি শান্তির আশায়।
একদিন হয়তো জেগে উঠবে গাজা,
ফিনিক্সের মতো ছাই থেকে উঠে—
একটা শিশু বলবে—
আমি শুধু বাঁচতে চাই, যুদ্ধ নয়।
তোমরা যারা দূর থেকে দেখো,
তোমাদের নীরবতা একটা পক্ষ—
ভেবে দেখো, যদি আকাশটা হঠাৎ
তোমার মাথার উপর ভেঙে পড়ে।
------
তাশরিফ আফরোজ সিদ্দিকী,
টঙ্গী কলেজ গেইট, গাজীপুর
কবিতা (ধ্বংসস্তূপের দীপ্তি)
ধোঁয়ায় ঢেকে যায় ভোরের আকাশ
গাজার শিশুরা জাগে বোমার শব্দে—
তাদের হাতে নেই খেলনা
আছে কেবল ইট-পাথরের যুদ্ধ।
একটা মা উঁকি দেয় ধ্বংসস্তূপে
চোখে তার প্রশ্ন—পৃথিবী কোথায়?
নীরব গলিতে রক্তের ছাপ
আর খোলা আকাশে ড্রোনের ছায়া।
তবুও তারা হাঁটে,
হাঁটে চোখে আগুন নিয়ে—
একটা দেশ, একটা পতাকা
একটুখানি শান্তির আশায়।
একদিন হয়তো জেগে উঠবে গাজা,
ফিনিক্সের মতো ছাই থেকে উঠে—
একটা শিশু বলবে—
আমি শুধু বাঁচতে চাই, যুদ্ধ নয়।
তোমরা যারা দূর থেকে দেখো,
তোমাদের নীরবতা একটা পক্ষ—
ভেবে দেখো, যদি আকাশটা হঠাৎ
তোমার মাথার উপর ভেঙে পড়ে।
------
তাশরিফ আফরোজ সিদ্দিকী,
টঙ্গী কলেজ গেইট, গাজীপুর
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:28 pm