মালয়েশিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের লক্ষ্যে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছেন কোচ। দীর্ঘ সময় পর মূল একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
জামালের সঙ্গে একাদশে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন। অন্যদিকে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম এবার একাদশে নেই।
আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের হতাশা পেছনে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে হামজা চৌধুরী ও শমিত সোমদের দল।
তবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ, অন্য ম্যাচটি ড্র হয়েছে। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যেই মাঠে নামছে লাল-সবুজের দল।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ
মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম
ফরোয়ার্ড: শুকি ইতোফুসা, শেখ মোরসালিন, রাকিব হোসেন
আসিয়ান কাপ ফুটবলে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরলেন জামাল, পরিবর্তন ৪

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2026, 7:21 am