ডেঙ্গু মোকাবিলায় তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
রোববার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওলবাচিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান ছিল সভার মূল আলোচ্য বিষয়।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ডেঙ্গু একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো জনবহুল শহরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ও হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাই দীর্ঘসূত্রিতা না করে দ্রুত মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবভিত্তিক পরীক্ষামূলক প্রকল্প (পাইলট প্রজেক্ট) গ্রহণের মাধ্যমে সমস্যাটির দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সবাইকে সভা-সেমিনার বা পডকাস্টে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি বিজ্ঞানীদের গবেষণার ফলাফলকে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানান।
গবেষণায় সমন্বয়ের ওপর গুরুত্ব
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতা এবং সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় একক প্রচেষ্টার পরিবর্তে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।
আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়াওং শি এবং সিমবায়োসি এসইএর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কুয়েক ইয়ং কি বক্তব্য দেন।
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 26, 2026, 2:48 pm