ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় বিশ্বে ৫ম

  বিশেষ প্রতিনিধি    26-10-2026    24
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় বিশ্বে ৫ম

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকায় ২০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৯৭। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। আর ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।

বায়ুমান সূচকের মাত্রা

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

বায়ুমান সূচক সময় ও স্থানভেদে পরিবর্তিত হয়। তাই দূষণের মাত্রা সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে নিয়মিত হালনাগাদ বায়ুমান পর্যবেক্ষণ করা জরুরি।

জাতীয়-এর আরও খবর