শেষ ১২ বলে সমীকরণ ২০ রানের। টি-টোয়েন্টির বিচারে খুব একটা আহামরি টার্গেট নয়। ১৯ তম ওভারে খালেদ আহমেদের প্রথম বলেই চার মেরে গায়ানাকে ভালো শুরু এনে দেন ডেভিড ভিসা। দুই বল পর আরেকটি ছক্কার মার ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে। তবে ম্যাচের চিত্র পাল্টাতে সময় লাগল না। শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে রংপুরকে দারুণভাবে লড়াইয়ে ফেরান খালেদ।
শেষ ওভারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। হাতে উইকেট একটি। আজমতউল্লাহর প্রথম বলেই ফিরলেন ডেভিড ভিসা। ৮ রানের জয় পেল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়নও নুরুল হাসান সোহানরা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন নুরুল হাসান সোহান। কাইল মায়ার্স, ইফতিখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, হারমিত সিং ও তাবরাজ শামসি-পাঁচ বিদেশিকে সাজানো হয় রংপুরের একাদশ।
রংপুর রাইডার্সের হয়ে ইনিংস শুরু করেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের ব্যাটে দারুণ শুরু পায় রংপুর। সাইফ কিছুটা দেখেশুনে খেললেও হাতখুলে খেলেছেন সৌম্য। ইনিংসের অষ্টম ওভারে ওপেনিং জুটি ভাঙেন গায়ানার গুড়াকেশ মোতি। ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন সাইফ। সাইফের পরপর ফিরেছেন সৌম্য সরকারও। মোতির ঝুলিয়ে দেওয়া বলে মিড উইকেটে শেরফান রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন ৩৬ বলে ৩৫ রান করা সৌম্য।
রোমাঞ্চকর লড়াইয়ে জিতল রংপুর রাইডার্স

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:22 pm