সেরি আর শিরোপা ধরে রাখার অভিযান শুরুর কয়েক দিন আগে ‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রোমেলু লুকাকু। ঊরুর চোটে ভুগছেন নাপোলি স্ট্রাইকার।
প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে গত বৃহস্পতিবার গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে এই চোট পান লুকাকু। পরে সোমবার তার চোট বেশ গুরুতর বলে জানায় নাপোলি।
সংবাদমাধ্যমের খবর, বেলজিয়ান তারকার সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এমনকি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের সাবেক এই ফরোয়ার্ডের অস্ত্রোপচারও লাগতে পারে।
নাপোলির বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে গত মৌসুমে ১৪ গোল করে নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লুকাকুর। একই সঙ্গে ৩২ বছর বয়সী ফুটবলারের অস্ত্রোপচার প্রয়োজন হবে কি-না, সেই আলোচনাও চলছে।
আগামী শনিবার সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু হবে নাপোলির।
‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে লুকাকু

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:25 pm