থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। আজ (শনিবার) নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১-৪ গোলে নেপালের কাছে হেরেছে। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ তিন ম্যাচেই পরাজিত হয়েছে।
নেপালের বিপক্ষে হেরে বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। নেপাল জিতে ৮ পয়েন্টে তৃতীয় স্থানে। তাদের হাতে এখনো এক ম্যাচ রয়েছে। একমাত্র বাংলাদেশেরই সবগুলো ম্যাচ শেষ।
আজ বাংলাদেশ জিতলে ১০ পয়েন্ট নিয়ে অন্তত ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল। নেপালের বিপক্ষে হারায় সেটা আর হয়নি। ম্যাচের ১৪ মিনিটে নেপাল গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে নেপাল ১-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।
২৯ মিনিটে আরেকটি গোল করে নেপাল। ৫ মিনিট পর রাহবার খানের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। ৩৪ ও ৩৭ মিনিটে নেপাল আরও দুই গোল করলে বাংলাদেশ বড় ব্যবধানের হেরে টুর্নামেন্ট শেষ করে।
হেরে টুর্নামেন্ট শেষে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 1:57 pm