ফিফা চিফ অপারেটিং অফিসার (সিওও) হেইমো শিরগি বলেছেন, বিশ্বকাপ ‘বিশাল’ আয়োজন এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও পূর্বপরিকল্পনা অনুযায়ী হবে এই টুর্নামেন্ট।
গতকাল (সোমবার) ডালাসে ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে কথা বলার সময় শিরগির কাছে ইরানের সম্পর্কে প্রশ্ন করা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
শিরগির উদ্ধৃতি দিয়ে এনবিসি ফাইভ বলেছে, ‘একটা সময়ে আমরা সমাধান পেয়ে যাব এবং বিশ্বকাপ হবে, অবশ্যই। বিশ্বকাপ অনেক বড় এবং আমরা আশা করি যারা খেলার যোগ্যতা অর্জন করেছে তারা প্রত্যেকে অংশ নেবে।’
শিরগি জানান, ফিফা মধ্যপ্রাচ্য সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ফেডারেল ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিদিনের ঘটনা মূল্যায়ন করছে তারা।
গত সপ্তাহে ফিফা বলেছিল, বিশ্বকাপের আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনা য় নজরদারি করছে তারা। এশিয়ান ফুটবল কনফারেন্সের বাছাই পর্ব উতরে দেশটি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। ‘জি’ গ্রুপে তারা বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মিশরের সঙ্গে পড়েছে। দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলসে, অন্যটি সিয়াটলে। শিরগি বললেন, ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে ফিফা যোগাযোগ রাখছে। কিন্তু তাদের মধ্যে কী কথা হয়েছে, সেটা গোপন রাখলেন এই কর্মকর্তা।
মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 23, 2026, 3:39 pm