ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতিসংঘে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারতীয় সিনেমার জনপ্রিয় চরিত্র ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য জুড়ে দিয়েছে হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট। প্রভাস অভিনীত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমায় কালকেয়া বাহিনীর সঙ্গে যুদ্ধের দৃশ্য ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
ভিডিওতে দেখা যায়, ‘বাহুবলী’ চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। প্রতিপক্ষের সংখ্যা বেশি হলেও তিনি পিছু হটছেন না। সিনেমাটির আলোচিত এই যুদ্ধের দৃশ্যটিই এবার ইরানের রাজনৈতিক বার্তার সঙ্গে যুক্ত করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন পেজেশকিয়ান। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, হুমকি ও চাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না। একই সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখার কথাও জানান।
পেজেশকিয়ানের বক্তব্যের সঙ্গে ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য যুক্ত করায় এটিকে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের একটি প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে কনস্যুলেটের পক্ষ থেকে ভিডিওটির নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।
ইরানের কনস্যুলেটের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক বক্তব্যের সঙ্গে জনপ্রিয় ভারতীয় সিনেমার এমন দৃশ্যের ব্যবহার অনেকের কাছেই অপ্রত্যাশিত বলে প্রতীয়মান হয়েছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমাটি পরিচালনা করেন এস এস রাজামৌলি। এতে প্রভাস শিবুডু ও অমরেন্দ্র বাহুবলী চরিত্রে অভিনয় করেন। পরে ২০১৭ সালে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।
‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2026, 7:21 am