মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতাও চালানো হয়েছে। এসব দমন-পীড়নের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার এ পর্যবেক্ষণ দেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।
ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’
মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।
আইসিজে প্রেসিডেন্ট আরও বলেন, চরম নৃশংসতার পর বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী।
তিনি বলেন, আদালত এটিও নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগে আদালতকক্ষে রায় পড়া শুরু করেন ইউজি ইওয়াসাওয়া।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি করে গাম্বিয়া।
আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী।
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 20, 2026, 3:01 am