মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কায় গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে তেলের দাম।
বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২১ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও এক ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলারে পৌঁছায়।
এর আগের দিন মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। সোমবার আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম সর্বোচ্চ ১১০ দশমিক ৭০ ডলারে উঠেছিল, যা গত মে মাসের পর সর্বোচ্চ। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দামও একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ০৩ ডলারে পৌঁছায়।
ট্যাংকারে হামলায় সরবরাহ নিয়ে উদ্বেগ
তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরির অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা। জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে আবারও হামলা চালিয়েছে। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল। সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
তেলের দাম আরও বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়লে তেলের সরবরাহ আরও ব্যাহত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত থাকতে পারে।
সূত্র: আল-জাজিরা
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 22, 2026, 10:51 am