বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাময় বাজার হয়ে উঠছে তুরস্ক। দেশটির বস্ত্র, কার্পেট, আসবাব ও গৃহসজ্জাশিল্পে বাংলাদেশি পাটের সুতা ও বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে। তৈরি পোশাকের পর তুরস্কে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠেছে পাট ও পাটজাত সামগ্রী। সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের ১২৯ ধরনের পাটপণ্যের প্রদর্শনী এই সম্ভাবনাকে আরও তুলে ধরেছে। সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিকল্পনা ও বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা গেলে তুরস্কে পাটপণ্যের রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে তুরস্কে ৭১ দশমিক ৪২ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ২৯২ দশমিক ১৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে মোট রপ্তানির পরিমাণ ছিল ১৫৯ দশমিক ৯২ মিলিয়ন ডলার। অর্থাৎ, চার মাসে তুরস্কে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি বেড়েছে ৮২ দশমিক ৬৯ শতাংশ।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে তুরস্কে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১৬১ দশমিক ৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ১৪৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনস (ডব্লিউআইটিএস) ও জাতিসংঘের কমট্রেডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তুরস্ক ১১ কোটি ৭৩৪ লাখ ডলারের পাটের একক সুতা আমদানি করে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করা হয় প্রায় ১১ কোটি ৭২ লাখ ডলারের পণ্য। একই বছর পাটের বস্তা ও ব্যাগ আমদানিতেও শীর্ষ সরবরাহকারীদের মধ্যে ছিল বাংলাদেশ। তুরস্কের মোট ৫ লাখ ১৮ হাজার ডলারের আমদানির মধ্যে বাংলাদেশ সরবরাহ করে ৪ লাখ ৬ হাজার ডলারের বেশি। ২০২৫ সালেও এ বাজারে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশীদারত্ব ছিল।
কপ৩১ সম্মেলনে ১২৯ ধরনের পাটপণ্য প্রদর্শন
কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়নে ব্যাগ, জুতা, ব্লেজার, গৃহসজ্জার সামগ্রী ও হস্তশিল্পসহ ১২৯ ধরনের পাটপণ্য প্রদর্শন করা হয়। ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান প্যাভিলিয়নটি পরিদর্শন করেন। পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাংলাদেশি পাটপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
১৪ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত এ বেরিস একিঞ্চির বৈঠকেও পাটপণ্যের প্রসার নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি প্লাস্টিকের পচনশীল বিকল্প হিসেবে পাটের প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ প্রসঙ্গে এফবিসিসিআইর সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পাট দিয়ে এখন আধুনিক ফ্যাশনপণ্যসহ নানা ধরনের সামগ্রী তৈরি হচ্ছে। তুরস্কের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা গেলে দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব।
তুরস্কে বাড়ছে বাংলাদেশি পাটপণ্যের চাহিদা
৪ মাসে রপ্তানি ৭১.৪২ মিলিয়ন ডলার, কপ৩১ সম্মেলনে প্রদর্শিত ১২৯ ধরনের পণ্য

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 23, 2026, 6:13 pm