ভালোবাসার প্রকাশ হিসেবে স্বামী স্ত্রীকে আলতো করে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু সেই আলিঙ্গনের পরই তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। পরে হাসপাতালে পরীক্ষা করে তাঁর পাঁচটি পাঁজর ভাঙা এবং আরেকটি পাঁজরে চিড় ধরা পড়ে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে চীনে।
চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়াং’ পদবির ওই ব্যক্তি শীত লাগার কথা বলায় স্ত্রীকে উষ্ণতা দিতে আলিঙ্গন করেছিলেন। এ সময় হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান তিনি। পরে ব্যথায় কাতর হয়ে পড়েন তাঁর স্ত্রী।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর ওই নারী সারা রাত ব্যথায় ভোগেন। পরদিন সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বুকে সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা তাঁর পাঁচটি পাঁজর ভাঙা এবং ষষ্ঠ পাঁজরে চিড় শনাক্ত করেন বলে দাবি করা হয়েছে।
স্বামী ওয়াংয়ের ভাষ্য অনুযায়ী, তাঁর স্ত্রী অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগে আক্রান্ত। ওই নারীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি দীর্ঘদিন ধরে কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করতেন, প্রায়ই রাতের খাবার বাদ দিতেন এবং সূর্যালোকের সংস্পর্শে খুব কম আসতেন। এসব অভ্যাস তাঁর হাড়ের দুর্বলতার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চীনের উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ইয়ান ইয়ানসিয়াংয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ বয়সে সাধারণ আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়া বিরল ঘটনা। দীর্ঘদিনের অপুষ্টি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সূর্যালোকের স্বল্প সংস্পর্শ হাড়ের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নারীর ফুসফুস বা ফুসফুসের আবরণে জটিলতা না থাকায় চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ, চিকিৎসাসহায়ক প্যাচ ও বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত বা চাপেও হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে। তবে কেবল খাদ্যাভ্যাস বা সূর্যালোকের স্বল্পতাকে কোনো ব্যক্তির হাড় ভাঙার একমাত্র কারণ হিসেবে নিশ্চিত করা যায় না; এর জন্য চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন।
স্বামীর আলিঙ্গনে স্ত্রীর ৫টি পাঁজর ভাঙল, ভিডিও ভাইরাল

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 26, 2026, 2:48 pm