ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। রাজধানীর রাজপথে ব্যাপক জমায়েতের ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার এবং এ বিষয়ে তাঁর হস্তক্ষেপ চাওয়ার পরিকল্পনা করেছে।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোটের নেতারা বলেন, সিইসি জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতেই হবে; এ বিষয়ে আপসের কোনো সুযোগ নেই। তাঁদের দাবি, সোমবার দিল্লির রাজপথে বিপুলসংখ্যক মানুষ সমবেত হবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোটের শরিক দলগুলো এবং দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তাঁর ভাষ্য, এই প্রতিবাদের আওয়াজ সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।
এদিকে, বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে দিল্লিতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন বিরোধী নেতারা। তাঁদের আরও দাবি, বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে।
দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ আজ, যোগ দেবেন মমতা
সিইসির পদত্যাগের দাবিতে রাজপথে নামছে বিরোধীরা, নিরাপত্তা জোরদারের দাবি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 13, 2026, 4:14 am