দিল্লিতে মমতা ব্যানার্জি আটক, ধর্না থেকে সরাতে গিয়ে পুলিশের পদক্ষেপ

  বিশেষ প্রতিনিধি    10-10-2026    20
দিল্লিতে মমতা ব্যানার্জি আটক, ধর্না থেকে সরাতে গিয়ে পুলিশের পদক্ষেপ

ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার তাঁকে ও তাঁর দলের কয়েকজন নেতাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা ব্যানার্জি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্যরা। পুলিশ তাঁদের সেখান থেকে সরে যেতে এবং ধর্না প্রত্যাহার করতে বলে। তবে তাঁরা অবস্থান চালিয়ে গেলে পুলিশ তাঁদের আটক করে।

তৃণমূল কংগ্রেসের দাবি, আটক নেতাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার মধ্যেই এ ঘটনা ঘটে।

যন্তর মন্তরে বিক্ষোভের ডাক এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্ধারিত সময়েই কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছিল দলটি।

বিক্ষোভে যোগ দিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ মুম্বাই থেকে উড়োজাহাজে নয়াদিল্লি আসেন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের উড়োজাহাজ অবতরণের পরপরই পুলিশ তাঁদের আটক করে।

বিমানের ভেতর থেকে আটকের ভিডিও বিমান থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দিল্লি পুলিশের সদস্যদের বিমানের ভেতরে প্রবেশ করে তাঁকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে নিয়ে যেতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর