২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল তুরস্কে। ওই ভূমিকম্পের সময় গুগলের আগাম সতর্কতা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে বৈশ্বিক এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ভয়াবহ সেই ভূমিকম্পে এশিয়া ও ইউরোপের সংযোগস্থল এই দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষ নিহত হয়েছিল। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১৫৮ কিলোমিটার এলাকার অন্তত ১ কোটি মানুষকে সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা পাঠানো সম্ভব ছিল। আর সেই সতর্কবার্তা ওই অঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ৩৫ সেকেন্ড পর্যন্ত সময় দিতে পারতো।
কিন্তু বাস্তবে, প্রথম ৭.৮ মাত্রার ভূমিকম্পের সময় মাত্র ৪৬৯ জনকে এমন ‘টেক অ্যাকশন’ সতর্কবার্তা পাঠানো হয়। গুগল জানিয়েছে, আরও পাঁচ লাখ ব্যবহারকারীকে হালকা কম্পনের জন্য নির্ধারিত নিম্ন স্তরের সতর্কবার্তা পাঠানো হয়, যা ফোনের পর্দায় তেমনভাবে দেখা যায় না বা জরুরি সাউন্ডে বিরতি ভাঙে না।
গুগল আগে বলেছিল, তাদের সতর্কতা ব্যবস্থা “ভালো কাজ করেছে”। এই প্রযুক্তি অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে কাজ করে, যা তুরস্কে ব্যবহৃত মোবাইল ফোনের ৭০ শতাংশের বেশি।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, ১ কোটির বেশি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm