ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, তিনি ধারণা করেছিলেন খামেনিকে ইরানের মানুষ ঘৃণা করে। কিন্তু জানাজায় বিপুল মানুষের কান্না ও আবেগঘন উপস্থিতি দেখে তিনি বিস্মিত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি নির্মূল করতে পারতেন। তবে এমনটি করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের দাবি অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, জানাজা চলাকালে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না।
গত শনিবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। শোক প্রকাশের পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শোকাহতদের অনেকেই খামেনির মৃত্যুকে ব্যক্তিগত ও জাতীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
‘ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু লাখো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’—ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 28, 2026, 4:09 am