ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁস রোধে সরকার আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির যন্তর মন্তর এলাকায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একই দিনে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত আড়াই মাসে সরকার এ সংকট মোকাবিলায় একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে।”
তিনি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ তিনি আগেই দিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সদস্যদের মতামত নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করা হবে। এরপর আগামী সপ্তাহে সংসদে এ-সংক্রান্ত বিল পাসের চেষ্টা করবে সরকার।”
এদিকে একই রাতে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে। শিক্ষা সচিব বিনীত যোশিকে দায়িত্ব থেকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে নরেশ গাঙ্গওয়ারকে।
সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মধ্যরাতে যা বললেন মোদি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 28, 2026, 3:20 am