ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার এবং নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা অবাধ চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’। সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে, ছাত্রী হলের রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর ‘সান্ধ্য আইন’ বাতিল করে নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা অবাধ যাতায়াতের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।
এ ছাড়া বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে আবাসিক ও অনাবাসিক নির্বিশেষে সব ছাত্রীকে যেকোনো ছাত্রী হলে প্রবেশ এবং প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে রাত্রিযাপনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি মা, বোনসহ নারী স্বজনদের ছাত্রী হলে প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ আগস্ট সংগৃহীত গণস্বাক্ষর ও স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেওয়া হবে। স্মারকলিপি জমা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক থেকে দুই দিনের আলটিমেটামও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নারী নেতৃবৃন্দ, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য হেমা চাকমাসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাবির ছাত্রী হলে ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি, ২৪ ঘণ্টা চলাচলের আহ্বান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 8, 2026, 5:00 am