ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা বাস্তবায়নের সক্ষমতা তার নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ সব গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক জটিলতা নেই।
খাদ্য পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
বিদ্যুতের অতিরিক্ত বিলের বিষয়ে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তবে পরিস্থিতি সাময়িক এবং অল্প কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 8, 2026, 5:00 am