ইতালিতে সাম্প্রতিক ঘটনার পর দেশে ফেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাঁধন।
বাঁধন তার পোস্টে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ও পরিবারের খোঁজ নিতে বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ উদ্যোগের জন্য প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাঁধন লেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর এ উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে এবং একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থা আরও দৃঢ় করেছে।
পোস্টে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি তার জনগণ। জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাগরিকের আস্থার জায়গা আরও শক্তিশালী হয়।
ইতালিতে সাম্প্রতিক ঘটনার সময় বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগ এবং দেশে-বিদেশে যারা তার পাশে দাঁড়িয়েছেন ও তার পরিবারের খোঁজ নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন।
তিনি আরও লেখেন, এ অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি ঐক্য, সাহস এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।
বাঁধনের ভাষ্য, মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আরও বাড়ে। নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাকে তিনি সবার সম্মিলিত দায়িত্ব বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ইতালিতে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 17, 2026, 2:59 pm