জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

  বিশেষ প্রতিনিধি    05-10-2023    244
জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

ডেস্ক নিউজঃ জাপানে তোরিশিমা দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬। এরপরই জাপানে ইজু উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাপান পূর্ব উপকূলীয় ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে। তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণের প্রশান্ত মহাসাগরে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের মূল ভূখণ্ডের উঁচু এলাকায় অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর