ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনের এক অস্থায়ী নারী কর্মচারী এ অভিযোগ করেন।
কমপক্ষে দুই বার তার শ্লীলতাহানি করা হয় বলেই দাবি করেন ওই নারী।
এ ঘটনার তীব্র সমালোচনায় সরব তৃণমূল। তবে এ ঘটনা প্রসঙ্গে রাজভবনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বলেন, নারী নির্যাতনের অভিযোগ উঠছে রাজ্যপালের বিরুদ্ধে। এ কী ধরনের ঘটনা ঘটছে? যেখানে বারবার প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলছেন সেখানে রাজ্যপাল নারীর অপমান, অসম্মান করছেন?’
এদিকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই রাজভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:41 pm