কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এ ঘটনায় একগুচ্ছ দাবি তুলে ধরেছেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকের মাধ্যমে সেই সব দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলো হলো—
• উপযুক্ত তথ্যপ্রমাণসহ দোষীদের চিহ্নিত করে সাজা দেওয়া। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিবিআইকে দোষীদের নাম ঘোষণা করতে হবে।
• আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, এমএসভিপি, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ডিন, চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি, ঘটনার দিন দায়িত্বে থাকা সহকারী সুপার সাপোর্ট সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগ করতে হবে। এবং কর্মজীবনের অবশিষ্ট সময়কালের মধ্যে তারা কেউ যেন অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো প্রশাসনিক বা কর্তৃত্বমূলক পদে না বসেন।
• আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে পুনর্বহাল করার সিদ্ধান্ত সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যাখা দিতে হবে।
• অর্থের বিনিময়ে সন্তান হারানোর শোক কখনো ভুলবেন না তার বাবা-মা। কিন্তু তা সত্ত্বেও খুন হওয়া চিকিৎসকের পরিবারকে আজীবন সহায়তা এবং অবিলম্বে রাজ্য সরকার কর্তৃক পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
• হাসপাতাল, হাসপাতাল চত্বর, হোস্টেল, হোস্টেলের বাইরে সর্বত্র কড়া নিরাপত্তা মোতায়েন করতে হবে। পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা, পুরুষ এবং নারী নিরাপত্তারক্ষী নিয়োগসহ কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে যত দ্রুত সম্ভব।
• নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের ছবি এবং নাম যে হারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে গত বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা। ‘মেয়েরা রাত দখল করো’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।
ধর্ষণ-খুনের ঘটনায় একগুচ্ছ দাবি আরজি করের জুনিয়র চিকিৎসকদের

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:14 pm