মনমোহন সিং ভারতের প্রথম এবং একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    27-12-2024    145
মনমোহন সিং ভারতের প্রথম এবং একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গাজুড়ে রয়েছে। এ দেশের উদার আর্থিক নীতির জনক বলা হয় তাকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মনমোহন সিং ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী এবং এখন পর্যন্ত একমাত্র। মনমোহনের জন্মস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গ্রাম গাহ‌। জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর।

চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে প্রথমে স্নাতক এবং ১৯৫৪ সালে স্নাতকোত্তর শেষ করেন মনমোহন। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে অর্থনীতিতে স্নাতক, তারপর ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডি’ফিল করেন তিনি।

এরপর ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত একটানা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখায় কাজ করেন। ১৯৬৯ সালে মনমোহন শুরু করেন শিক্ষকতা। দিল্লি স্কুল অব ইকনমিক্সে যোগ দেন আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে। ১৯৭২ সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। ১৯৭৬ সালে হন কেন্দ্রীয় সরকারের অর্থসচিব।

আন্তর্জাতিক-এর আরও খবর