ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইস্টার্ন কমান্ড দেশটির কৃষকদের বাংলাদেশ-ভারত সীমান্তে পাটের মতো উঁচু শস্য না ফলাতে অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের চিঠি দিয়েছে বিএসএফ।
বাহিনীটির দাবি, এসব উঁচু শস্যের ভেতর দিয়ে লুকিয়ে লুকিয়ে বাংলাদেশিরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ও বিভিন্ন জিনিস পাচার করে।
সংবাদমাধ্যম নিউজ-১৮ শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত তিনমাস আগে ম্যাজিস্ট্রেটদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় বিএসএফ।
বিএসএফের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, “অনুপ্রবেশকারী ও পাচারকারীদের জন্য এটি একটি সুযোগ। এ কারণে বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের কাছে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন কৃষকদের উঁচু শস্য উৎপাদন না করতে অনুরোধ করেন।”
এদিকে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে। সেখানে সীমান্ত সংক্রান্ত সব বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।
বিজিবি ও বিএসএফের মধ্যে সাধারণত বছরে দুইবার বৈঠক হয়। একটি বৈঠক ঢাকায়, আরেকটি হয় নয়াদিল্লিতে। তবে গত বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে আর কোনো বৈঠক হয়নি।
বাংলাদেশ সীমান্তে পাটের মতো শস্য না ফলাতে কৃষকদের অনুরোধ বিএসএফের

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:42 pm