শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর তৎপরতা অব্যাহত থাকার অভিযোগ উঠেছে। ঘন ঘন মিছিল-সমাবেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধের ঘটনাও ঘটছে। বিশেষ করে গভীর রাতে এসব কর্মসূচি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন বলে জানা গেছে। এ সময় তাঁরা গুরুত্বপূর্ণ স্থাপনাটিতে অবরোধ সৃষ্টি করেন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।
ঘটনার কয়েক ঘণ্টা আগে রাত ১০টার দিকে পদ্মা দক্ষিণ থানা পুলিশ নাওডোবা এলাকার একটি দোকান থেকে আওয়ামী লীগের কর্মীদের জন্য প্রস্তুত করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে। সম্ভাব্য কর্মসূচির প্রস্তুতি হিসেবে এসব খাবার তৈরি করা হয়েছিল বলে জানা গেছে। খিচুড়ি জব্দের পরও পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কীভাবে অবরোধের ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সংশয় দেখা দিয়েছে।
খিচুড়ি জব্দের পর পুলিশের আগাম সতর্কতা ও গোয়েন্দা নজরদারি কতটা কার্যকর ছিল, কিংবা অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী ছিল—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. মহিউদ্দিন মিরাজ জানান, বিক্ষোভকারীরা সেখানে দীর্ঘ সময় অবস্থান করেননি; তাঁরা একটি ঝটিকা মিছিল করেছেন। মহাসড়কে তাঁদের উপস্থিতি দেখার পরপরই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি বলেন, বিক্ষোভকারীদের কাছে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং আনুমানিক ১০ মিনিট মহাসড়কে অবস্থান করেন।
স্থানীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা
এদিকে, নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচির বিপরীতে স্থানীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে। অবরোধের প্রাথমিক পর্যায়ে জাজিরা উপজেলা বিএনপির দৃশ্যমান কোনো প্রতিরোধ না থাকায় প্রশ্ন উঠেছে।
এ অভিযোগের বিষয়ে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার বলেন, মাদারীপুরের শিবচর সীমান্ত অতিক্রম করে কিছু লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, অরাজকতা সৃষ্টিকারীদের পুলিশ প্রশাসন প্রতিহত করবে এবং বিএনপি এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দেবে।
শরীয়তপুরে আওয়ামী লীগের তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 10:22 pm