রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জ, রংপুর, গোপালগঞ্জ, নওগাঁ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, মিনিবাসে আগুন
মানিকগঞ্জে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, জেলা বিএনপি কার্যালয়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি পুড়ে যায়। এসব ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।
রংপুরে দুটি স্থানে বিস্ফোরণ
রংপুরের কোতোয়ালি থানাধীন বিএনসিসি মোড় এবং মিঠাপুকুর থানার সামনে ওভারব্রিজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিঠাপুকুরে ওভারব্রিজ থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে নগরীর বিএনসিসি মোড়েও একটি ককটেল বিস্ফোরিত হয়।
গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নওগাঁয় দুটি বাসে আগুন
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ও বাগেরহাটেও অগ্নিসংযোগ
গাজীপুরের চন্দ্রায় সোমবার রাত ১১টার দিকে হাজীবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সন্ধ্যায় চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাগেরহাটের মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঢাকায় দুই দিনে অন্তত ১৫ স্থানে ককটেল বিস্ফোরণ
এদিকে রাজধানী ঢাকায় গত দুই দিনে অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, এসব ঘটনায় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে যাত্রাবাড়ী থানা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মিরপুর ও আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, একাধিক যানবাহনে আগুন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 10:22 pm