চলতি ২০২৬-২৭ অর্থবছরে তিন লাখ মেট্রিক টন আমন ধান, পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এসব তথ্য জানান।
ধান ও চাল সংগ্রহের সময়সূচি
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলেও কৃষকের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট মোকাবিলায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিও অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি ৩০০টি উপজেলায় পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড চাল বিতরণ করা হচ্ছে।
জ্বালানি, শ্রম ও কর্মসংস্থান খাত
জ্বালানি খাতের বিষয়ে উপদেষ্টা বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌরবিদ্যুৎকে অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে উৎসাহ দিচ্ছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের বৈঠক হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বোয়েসেলের আওতায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, এ উদ্যোগের প্রাথমিক ধাপে ৩০০ জন প্রার্থী নির্বাচনসহ নতুন অগ্রগতি হয়েছে।
শিক্ষা, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়ন
শিক্ষা ও ক্রীড়া খাতের বিষয়ে উপদেষ্টা জানান, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু হয়েছে। ক্রীড়া ও সংস্কৃতিকে কেবল শখের মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণদের জন্য লাভজনক পেশা ও ‘ক্রিয়েটিভ ইকোনমি’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
তিনি আরও জানান, ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল লাইন-১-এর জন্য আরও চারটি গুরুত্বপূর্ণ চুক্তি প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম বাড়াতে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে।
পরিবেশ রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, জরিমানা আদায় এবং সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
৩ লাখ টন আমন ধান ও ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 10:22 pm