জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১২ মার্চ-২০২৫) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের বারোঘাটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পিয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা।

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:34 pm