ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে বরগুনাসহ সারা দেশে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা মৎস্য দপ্তর।
নিষেধাজ্ঞা চলাকালে জেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদসহ সব নদ-নদী এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ড ও জরিমানা
জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা বা বিক্রি করলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি দ্বিগুণ হবে।
তিনি জানান, অভিযান সফল করতে জেলাজুড়ে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক ও পথসভা করা হয়েছে। গুরুত্বপূর্ণ মৎস্যঘাট, আড়ত ও বাজারে ফেস্টুন-ব্যানার টানানোর পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে। জেলেপল্লিগুলোতেও চলছে মাইকিং।
অভিযান চলাকালে জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নদ-নদীতে নিয়মিত টহল দেওয়া হবে। পাশাপাশি পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।
২৯ হাজার জেলে পাবেন চাল সহায়তা
জেলেদের খাদ্যসহায়তা প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বরগুনা জেলায় নিবন্ধিত ৫২ হাজার জেলের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ২৯ হাজার ৪৬৯ জনকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ চাল বিতরণ করা হবে।
জেলে কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর জেলে কার্ড হালনাগাদ করা হয়। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। যাচাইয়ে প্রকৃত জেলে হিসেবে প্রমাণিত হলে নতুন জেলেদেরও কার্ড দেওয়া হবে।
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 11, 2026, 4:07 am