লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে লক্ষ্মী রাণী নাথ নামে এক শিক্ষিকাকে মারধর করে সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ওই শিক্ষিকা। পরে তাঁকে মারধর করে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের কাছাকাছি সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী লক্ষ্মী রাণী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পুলিশ ও তাঁর সহকর্মীরা জানান, বিদ্যালয়ের পাঠদান শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রাণী। চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির কাছে যাওয়ার কথা ছিল তাঁর। তবে অটোরিকশাচালক তাঁকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, ছিনতাইকারীরা লক্ষ্মী রাণীকে বেদম মারধর করেছে। এতে তাঁর দুই চোখ ফুলে গেছে, চোখের পাতা কালো হয়ে আছে এবং মুখে রক্তাক্ত জখম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি মর্মান্তিক। অটোরিকশাচালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর, মোবাইল-স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 12, 2026, 7:11 pm