বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৫ মিনিটে উপজেলার ৬ নম্বর আমতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহিষডাঙ্গা গ্রামের মোসা. মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. মো. আ. রহিম হাং (৪১), পিতা—মতিউর রহমান হাওলাদার, নাচনাপাড়া, আমতলী, বরগুনা।
২. মিজানুর রহমান (৪০), পিতা—আ. মজিদ হাওলাদার, মহিষডাঙ্গা, আমতলী, বরগুনা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বরগুনার আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2026, 7:21 am