জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বরগুনার চালিতাতলী-পুরাকাটা-বড়ইতলা রুটে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়ার চাপে এ রুটে চলাচলকারী সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে মোটরসাইকেল ও মাহেন্দ্রচালকেরা ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করছেন।
যে রুটে যত ভাড়া নেওয়া হচ্ছে:
চালিতাতলী থেকে বরগুনা—আগে ১২০ টাকা, বর্তমানে নেওয়া হচ্ছে ১৭০ টাকা।
বড়ইতলা থেকে বরগুনা—আগে ৮০ টাকা, বর্তমানে নেওয়া হচ্ছে ১২০ টাকা।
বরগুনা থেকে পুরাকাটা—আগে ৮০ থেকে ১০০ টাকা, বর্তমানে নেওয়া হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা।
যাত্রীদের অভিযোগ, পুরাকাটা রুটের অন্যান্য স্টপেজেও প্রায় একই হারে ভাড়া বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করলে মোটরসাইকেলচালকেরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন এ সড়কে শত শত মানুষ জেলা শহর, স্কুল-কলেজ ও হাসপাতালে যাতায়াত করেন। হঠাৎ করে ভাড়া বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।
একজন নিয়মিত যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তেলের দাম বাড়ছে ১০-১৫ টাকা, কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে ৩০ থেকে ৫০ টাকা। আমরা কোথায় যাব? দেখার কেউ নেই।’
এ বিষয়ে মোটরসাইকেলচালকদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি গাড়ির যন্ত্রাংশের দামও বেড়েছে। এসব কারণে বাধ্য হয়েই বেশি ভাড়া নিতে হচ্ছে।
তবে সাধারণ যাত্রীদের দাবি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি স্ট্যান্ডে টানিয়ে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বরগুনায় দ্বিগুণ ভাড়া, চরম ভোগান্তিতে যাত্রীরা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2026, 7:21 am