বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্দা এলাকার নুরু মাঝির ছেলে নান্না, একই ইউনিয়নের শিয়ালীয়া এলাকার ইউসুফ চৌকিদারের ছেলে মো. জাফর এবং ৯ নম্বর ইউনিয়নের ছোট তালতলী এলাকার রুস্তমের ছেলে কবির।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঘটনার সময় শিয়ালীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। স্কুলে যাওয়া-আসার পথে আসামিরা তাঁকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।
২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাঁকে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় বরগুনা থানায় মামলা হয়। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু সহিংসতা মামলা নম্বর ১০/২০২৬ (পূর্বের নারী ও শিশু মামলা নম্বর ৬১/২০১৩) হিসেবে নিষ্পত্তি হয়।
রায়ে আদালত বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আসামিদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
রায়ে আরও বলা হয়, মামলা দায়েরের পর ১৩ বছর অতিবাহিত হওয়া, আসামিদের দীর্ঘদিন হাজতবাস, তাঁদের বিরুদ্ধে আগে কোনো মামলা না থাকা এবং বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত নির্দেশ দিয়েছেন, দণ্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করলে তা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দিতে হবে। জরিমানা পরিশোধ না করলে আসামিদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে পাওয়া অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 20, 2026, 3:01 am