বরগুনার আমতলীতে বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চুনাখালী এলাকার ইউনুস আলী খান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে কলেজটিতে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জালাল উদ্দিন ফকির। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের একটি অংশের মধ্য থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।
নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয় বলে তাঁরা জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান অতিথি মো. জালাল উদ্দিন ফকিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বিশেষ অতিথি ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ “জয় বাংলা” স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি সম্পাদনা করা কি না, তা-ও জানি না।’
কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, ‘আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ “জয় বাংলা” স্লোগান দিয়েছে কি না, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ছড়িয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।’
বরগুনায় বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 11, 2026, 4:06 am