চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন (২২) ও ফাবিয়াতুল ফারাবী (২৪)। তাঁদের মধ্যে মহসিন সম্রাট ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফারাবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি। আজাহার উদ্দিনও ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের সবার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নে।
গত ৩১ সেপ্টেম্বর রাতে মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকা থেকে সারবোঝাই দুটি ট্রাক জব্দ করে পুলিশ। ট্রাক দুটিতে ১৫ হাজার ৫০ কেজি সার ছিল। মাছ ধরার নৌযানে সার বোঝাই করার সময় সেগুলো জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে আটক করা হয়। ওই রাতেই এ ঘটনায় ১৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন থানার উপপরিদর্শক মতিউর রহমান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল মহসিন সম্রাট, আজাহার উদ্দিন ও ফাবিয়াতুল ফারাবীর। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সার পাচারের চেষ্টার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সার পাচারের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবরের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যও পেয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে সোমবার ভোরে তাঁর একটি কার্যালয়ে অভিযান চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য, তিনি পলাতক। শওকত আকবর মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ কর্মকর্তারা জানান, গত দুই মাস ধরে মিরসরাই উপকূলের নির্জন এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচার করা হচ্ছে। এর আগে ২৪ সেপ্টেম্বর মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকা দিয়ে পাচারের সময় ৪২ হাজার কেজি ইউরিয়া সার, চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করে কোস্টগার্ড। সর্বশেষ গত শুক্রবার রাতে মিরসরাই উপকূলে ১৫ হাজার কেজি সারসহ একটি ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ। এসব ঘটনায় একই চক্র জড়িত বলে ধারণা করছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের সূত্র ধরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মিরসরাইয়ের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সার পাচার দেশের জন্য স্পর্শকাতর বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।
সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 12, 2026, 7:11 pm