বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদরের পুরাকাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় আত্মগোপনে থাকা ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ফয়সাল। এতে ব্যর্থ হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এতে শিশুটির তিনটি দাঁত পড়ে যায় এবং সে গুরুতর আহত হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার অন্য আসামিরা আগেই গ্রেপ্তার হলেও প্রধান আসামি ফয়সাল মৃধা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তার গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে এসআরবি-৮ আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনার বেতাগীতে স্কুলছাত্রী নির্যাতন মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2026, 7:21 am