চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। আজ সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির ঠ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে গেছে। এছাড়া ইঞ্জিনের সঙ্গে রয়েছে মাত্র তিনটি বগি। এই বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বনলতা ট্রেনে যাত্রী মনি মিয়া বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছে ঢুকে গেছে। এ সময় বিকট শব্দ। ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে আসে। মনে হচ্ছে বনলতা ট্রেন ছাড়তে বিলম্ব হবে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm