টাঙ্গাইলে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, তেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গেবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাইফ এন্টারপ্রাইজের ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং মাসুদ মেশিনারীজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুত রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআইয়ের সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমানসহ গণমাধ্যমকর্মীরা।
টাঙ্গাইলে ৪৬২০ লিটার তেল মজুত, সোয়া লাখ টাকা জরিমানা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:14 pm