টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসা হয়।
এএসআই আল মামুন আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। স্বজনরা থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 9, 2026, 8:14 am