ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এএসআই মো. হাসিবুল হাসান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক এএইচএম ইমরানুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন।
মো. হাসিবুল হাসান সোহেল পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার সরদার আ. খালেকের ছেলে। তিনি বরগুনার আমতলী থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রথম স্ত্রীর পরিচয় গোপন রেখে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামের তাহমিনা আক্তারকে বিয়ে করেন এএসআই মো. হাসিবুল হাসান সোহেল। হাসিবুল ও তাহমিনা দম্পতির ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালের জুন মাসের দিকে তাহমিনা আক্তার আবার সন্তানসম্ভবা হলে তাকে নির্যাতন শুরু করেন এএসআই মো. হাসিবুল হাসান সোহেল। পরে তাহমিনা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করেন হাসিবুল হাসান সোহেল।
নির্যাতন সহ্য করতে না পেরে এএসআই হাসিবুল হাসান সোহেলকে আসামি করে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে যৌতুকের মামলা দায়ের করেন তাহমিনা আক্তার। হাসিবুল হাসান সোহেল বর্তমানে তার প্রথম স্ত্রীকে নিয়ে আমতলী বসবাস করেন।
স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:50 pm