দলীয় কাউন্সিলে বাধা দেওয়া ও বিশৃঙ্খলার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি শামসুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ দিয়েছে জেলা বিএনপি। একইসঙ্গে তাকে কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, সাংগাঠনিক সম্পাদক, সহসাংগাঠনিক সম্পাদক বরাবর বহিষ্কারের চিঠি প্রেরণ করা হয়।
বহিষ্কার করা ওই প্যাডে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানকে বিভিন্ন সময় সতর্ক করে দেওয়ার পরেও গত ১০ জানুয়ারি দলীয় সিদ্ধান্তের প্রতি কোনরুপ সম্মান না দেখিয়ে বেড়া পৌরসভার দলীয় কাউন্সিল-২০২৫ বাধাগ্রস্ত করার লক্ষ্যে সভাস্থলের পাশে তিনি তার লোকবল ও অস্ত্রশস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নেতৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন ও অশোভন আচরণ করেন। সেকারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে সাময়িক বহিষ্কার ও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছেন।
বহিষ্কারের বিষয়ে ভিপি শামসুর রহমান বলেন, আমাকে বিধিবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এমন কাজ করা হয়েছে। এ বিষয়ে আমি দলের ঊর্ধ্বতন নেতাদের অবগত করব।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ যারা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার গত (১৪ নভেম্বর) বিকেলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে খাইরুন নাহার খানম মীরুকে আহ্বায়ক ও ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সাঁথিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
পরদিন শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বেড়ার সিঅ্যান্ডবি মোড় থেকে সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে পকেট কমিটি আখ্যা একটি ঝাড়ু মিছিল বের করে বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে সিঅ্যান্ডবি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহন করা হয়।
দলীয় কাউন্সিলে অস্ত্র নিয়ে বিশৃঙ্খলা করায় বিএনপি নেতাকে বহিষ্কার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:32 pm