জয়পুরহাটে ভ্যান থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ গেল কৃষকের।

  বিশেষ প্রতিনিধি    07-02-2025    137
জয়পুরহাটে ভ্যান থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ গেল কৃষকের।

জয়পুরহাটেভ্যান থেকে ছিটকে পড়ে বাসচাপায় প্রাণ গেল কৃষকের।জেলার আক্কেলপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ছিটকে সড়কে পড়ে বাস চাপায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি-২০২৫) সখাল আনুমানিক পৌনে ৯টার দিকে আক্কেলপুর পৌরশহরের রুপনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আসলাম সরদার (৫৫)। তিনি আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা ও পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আসলাম সরদার আক্কেলপুর কলেজ বাজার থেকে মাংস কেনার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়েন। ওই ভ্যানে আরও কয়েকজন যাত্রী ছিলেন। রুপনগর মোড় এলাকার সড়কের ওপর একটি ট্রাক মালামাল আনলোড করছিল। ওই ট্রাকের সাথে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লাগে। এতে ওই ভ্যানে থাকা আসলাম সরদারসহ ৩জন যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস আসলামকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। মাথা ও হাত থেতলে ঘটনাস্থলেই মারা যান আসলাম ।

নিহতের ছোট ভাই রমজান সরদার বলেন, আমার ভাই মাংস কিনতে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে আক্কেলপুর কলেজ বাজারে যাচ্ছিলেন। কলেজ বাজার পৌঁছার আগে রুপনগর মোড় এলাকায় বাসের চাপায় মারা গেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বাস চাপায় এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। বাসটি দ্রুত বগুড়ার উদ্দেশ্যে চলে গেছে।

সারাদেশ-এর আরও খবর