চাচিকে বাঁচাতে গিয়ে টাঙ্গন নদীর পানিতে ডুবে ভাতিজির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীরঘাট রাবার ড্যামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর মেয়ে এবং তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সুমাইয়া ও তার চাচি আফসানা (২৪) বাড়ি পাশে রানীর ঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে চাচি আফসানা নদীর গভীরে তলিয়ে গেলে সুমাইয়া বাঁচাতে লাফ দেয়। এসময় সুমাইয়া পানির গভীরে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন সুমাইয়াকে মৃত এবং আফসানাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। বর্তমানে আফসানা বেগম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নদীর পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চাচিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাতিজির

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm