১৬ আগস্ট সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল শুরু

  সাতক্ষীরা প্রতিনিধি । দেশ পত্রিকা     11-08-2026    35
১৬ আগস্ট সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সময়সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ প্রতিদিন বেলা সাড়ে ৩টায় শুরু হবে। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে অংশ নেওয়া দলগুলো নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রথম পর্বের খেলার সূচি ১৬ আগস্ট: শ্যামনগর উপজেলা বনাম কলারোয়া উপজেলা।

১৭ আগস্ট: সাতক্ষীরা পৌরসভা বনাম কালিগঞ্জ উপজেলা।

১৮ আগস্ট: সাতক্ষীরা সদর উপজেলা বনাম তালা উপজেলা।

১৯ আগস্ট: দেবহাটা উপজেলা বনাম আশাশুনি উপজেলা।

সেমিফাইনাল ও ফাইনাল ২১ আগস্ট: প্রথম সেমিফাইনালে ১৭ আগস্টের ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে ১৮ আগস্টের ম্যাচের বিজয়ী দলের।

২২ আগস্ট: দ্বিতীয় সেমিফাইনালে ১৬ আগস্টের ম্যাচের বিজয়ী দল খেলবে ১৯ আগস্টের ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।

২৪ আগস্ট: দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরার ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের আশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলার ফুটবল অঙ্গনে প্রাণচাঞ্চল্য বাড়বে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার সুযোগ তৈরি হবে।

সারাদেশ-এর আরও খবর