সাতক্ষীরার সদরের কুশখালীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতা ও তাঁর দুই ছেলের হামলায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে কুশখালী বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কুশখালী গ্রামের মৃত বিমল রায়ের ছেলে শিক্ষক অশোক রায় ও দীপক রায় এবং মৃত জিতেন রায়ের ছেলে শিক্ষক রতন রায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে কুশখালী বাজারের পশ্চিম পাশে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে তিন শিক্ষক আহত হন।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনার সত্যতা পাওয়ার পর চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে কুশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান অভিযুক্ত অরুণ বিশ্বাসের দলীয় সদস্যপদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কলারোয়ায় জমি বিরোধে দুই শিক্ষকসহ আহত ৩, যুবদল নেতাসহ আটক ৪

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 14, 2026, 2:08 am