কুশখালীতে ২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

  সাতক্ষীরা প্রতিনিধি । দেশ পত্রিকা     13-08-2026    115
কুশখালীতে ২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরা সদর উপজেলার ২ নম্বর কুশখালী ইউনিয়নের ভাদড়া বাজারে জমকালো আয়োজনে জুনিয়র ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসিতে এ+ অর্জনকারী ২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভাদড়া বাজারে এ সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ২ নম্বর কুশখালী ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অধ্যাপক আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পরে বৃত্তি ও এসএসসিতে এ+ অর্জনকারী ২৩ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ-এর আরও খবর